কারিনার আফসোস

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

Manual6 Ad Code

 

এন্টারটেইনমেন্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘কাভি খুশি কাভি গাম’, ‘থ্রি ইডিয়টস’, ‘বোম্বে টকিজ’, ‘বডিগার্ড’, ‘রা.ওয়ান’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

Manual4 Ad Code

অভিনয় ক্যারিয়ারে সফল এ অভিনেত্রী ২০১২ সালে বিয়ে করেন বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। ২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। আপাতদৃষ্টিতে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অপূর্ণতা নেই বললেই চলে। তবে একটি বিষয়ে আফসোস রয়ে গেছে এই অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কারিনা কাপুর খান বলেন, ‘এখন আমার সবসময় মনে হয় আরো পরে অভিনয় ক্যারিয়ার শুরু করলে ভালো হতো। মাত্র ১৭ বছর বয়সে হুটহাট সিদ্ধান্ত নিয়ে শুটিং শুরু করেছিলাম। আমার মনে হয়, আরো পড়াশোনা করা উচিৎ ছিল। বর্তমান সময়ে পড়াশোনা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আরো বেশি ডিগ্রি নিতে পারতাম। অভিনয়ই করতে চেয়েছিলাম কিন্তু তা আরো কয়েক বছর পর শুরু করলে ভালো হতো।’

Manual5 Ad Code

পুত্র তৈমুর মন দিয়ে পড়াশোনা করুক এমনটাই চান করিনা। বড় হয়ে যেকোনো পেশা বেছে নিতে পারে সে। কিন্তু তার আগে পড়াশোনা শেষ করার বিষয়ে জোর দেবেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘সাইফের পরিবারের সবাই উচ্চ-শিক্ষিত। অনেকে অক্সফোর্ড, কেমব্রিজে পড়াশোনা করেছেন। সাইফও সন্তানদের পড়াশোনার বিষয়ে জোর দেয়। সারা-ইব্রাহিমকেই দেখুন না! কিন্তু আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যারা সিনেমাপাগল। যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি পড়াশোনাটা খুব দরকার। তাই তৈমুরের ক্ষেত্রেও আমি এটা করতে চাই।’

Manual7 Ad Code

কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। শশাংক ঘোষ পরিচালিত এ সিনেমায় কারিনা ছাড়াও অভিনয় করেন সোনম, স্বারাভাস্কর, শিখাতাল সানিয়া, সুমীত ব্যাস। ২০১৮ সালের ১ জুন সিনেমাটি মুক্তি পায়। বর্তমানে কারিনার হাতে ‘গুড নিউজ’ সিনেমার কাজ রয়েছে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি, দিলজিৎ দোসানি প্রমুখ। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code