ময়মনসিংহের গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আবু নাছের আল দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানির বাড়ি থেকে ওই সৌদি নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌহাখলা গ্রামের করম আলীর পুত্র আবু সাঈদ সানির সঙ্গে প্রায় ২০ বছর আগে আবু নাছের আল দুসারির ঢাকায় পরিচয় হয়।

ওই পরিচয়ের সূত্র ধরেই আবু নাছের আল দুসারি অবকাশ যাপনের জন্য গৌরীপুরে বসবাস শুরু করেন।

Manual3 Ad Code

হলি আর্টিজেনে হামলার ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সে সময় চলে যান।

তবে প্রায়ই বাংলাদেশে আসতেন। গত বছরের ৯ ডিসেম্বর সানির বাড়ি ডৌহাখলা গ্রামে আসেন আবু নাসের। এরপর থেকে আবু নাছের আর সানি এক সঙ্গেই থাকতেন।

বৃহস্পতিবার রাতে সানির বাড়িতে আবু নাছেরর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

পরে রাত ১১টার পর গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ ঘটনাস্থলে এসে আবু নাছেরর স্বাস্থ্য পরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক মোশারফ বলেন, সৌদি নাগরিকের অনেক আগেই মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছে না।

Manual6 Ad Code

ওসি বলেন, জব্দকৃত আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম ফালেহ। আমার আবু নাছেরের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code