শিরোপা ধরে রাখলো সিলেটের মেয়েরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 স্পোর্টস ডেস্ক ::  জাতীয় ক্রিকেট লিগের ব্যাট-বলের লড়াইয়ে আবারো দেশসেরা হয়েছে সিলেট বিভাগ। চট্টগ্রামকে ২ উইকেটে হারিয়ে এবারও সিলেটের হয়ে শিরোপা ধরে রেখেছেন জাহানারা-সুমনারা। মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল  আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট দল।

গতবছর খুলনাকে পেছনে ফেলে শিরোপা জিতেছিল সিলেট। আজ বুধবার ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে লিগের রানার্স আপ।

Manual5 Ad Code

মঙ্গলবার ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪২ রানে অলআউট হয় চট্টগ্রাম। শুরুটা ভালো হলেও ২৮ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় দলটি। তিন নম্বরে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারি ৫৯ রান করে সাজঘরে ফিরতেই একের পর উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।

Manual4 Ad Code

জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট। তবে দলকে বিপদমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের অন্যতম পেস বোলার জাহানারা আলম। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শায়লা শারমিন ২১, মোনতাহা খাতুন ২০ ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাট থেকে আসে ১৪ রান।

Manual8 Ad Code

শেষ পর্যন্ত ১৪ বল হাতে থাকতে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code