

বসন্তকে বরণ করে নিতে ‘ফাগুন হাওয়া’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা করেছে অস্ট্রেলিয়া প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড’।
রোববার দেশটির সিডনির মিন্টু রনমোর কমিউনিটি সেন্টারে এ উৎসবে উপস্থাপনা করেন সাখায়াৎ নয়ন, তান্মি পারভেজ ও নাছরিন পলি।
দুই দেশের জাতীয় সঙ্গীত ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরুর পর অনিলা পারভিন ও তান্মি পারভেজ কবিতা আবৃতি করেন। গান পরিবেশন করেন রুমানা ফেরদৌস ও মুক্তার। বাউল ও লোকসঙ্গীত পরিবেশন করেন আয়েশা কলি।
তবলায় ছিলেন নামিদ ফারহান। প্রবাসী শিল্পী মিতা ও আতিক হেলাল আধুনিক গান পরিবেশন করেন। ‘কচি কাঁচা কিশোলয়’ সংগঠন গান ও নাচ পরিবেশন করে।
পরে সালমিন তানহার ‘দ্যা লুক’ এর ফ্যাশন শো দর্শকদের মুগ্ধ করে। ফাগুন হাওয়ায় বসন্ত বরণের এ উৎসবে সবাইকে পিঠা, পুলি ও হরেক রকমের নাস্তাসহ দুপুরের খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুদের ফেজ পেইন্টিং, নারীদের হলুদ শাড়ি ও ছেলেদের হলুদ পাঞ্জাবি বসন্ত বরণের এ উৎসবে মাত্রা যোগ করে।
আয়োজক কমিটির পক্ষে আবিদা আসওয়াদ, নাছরিন পলি, তিসা তানিয়া ও পপি কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘ফাগুন হাওয়া’ মেলার সমাপ্তি ঘোষণা করেন।