বিএসএমএমইউয়ে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের উদ্বোধন সোমবার

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের উদ্যোগে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের উদ্বোধন হবে সোমবার।

এ উপলক্ষ্যে সোমবার দুপুর ১২টায় বিএসএমএমইউয়ের ডি ব্লকের ১৫ তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

Manual3 Ad Code

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code