ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের খেলোয়াড়েরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাইম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তাঁদের ওই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল।

 

Manual8 Ad Code

হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বেশ কয়েকজন নিহতের আশঙ্কা করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

Manual6 Ad Code

প্রসঙ্গত ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠে আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code