ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ২০১৫ সালে হওয়া তেহরান পারমাণবিক চুক্তির সঙ্গে সংগতি রেখে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে বলেছে বিশ্ব সংস্থাটি। খবর প্রকাশ করেছে ইউএন নিউজ ও এনডিটিভি।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রকে পরিকল্পনায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার বা ছাড় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইরানের সঙ্গে তেলের বাণিজ্যসংক্রান্ত নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ বাড়ানোর গুরুত্বারোপ করছি।

ইরানের গুরুত্বপূর্ণ কিছু বেসামরিক পারমাণবিক-সম্পর্কিত কার্যকলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মওকুফ করার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যোগ করেন তিনি।

Manual3 Ad Code

এদিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশ্বশক্তিগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। উল্টো ইরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর মতপার্থক্য বেড়েই চলেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code