ইরানের সঙ্গে চার হাজার কোটি ডলারের চুক্তি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে চার হাজার কোটি ডলারের একটি তেল চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরকালে এই ঘোষণা এলো। ইরানের তেল ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন (চার হাজার কোটি) ডলারের এই ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code