ডিম বালককে বিয়ে করতে চান অস্ট্রেলীয় তরুণীরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার জন্য মুসলিম শরণার্থীদের দায়ী করা অস্ট্রেলিয়ার সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে হিরো হয়ে গেছেন উইল কানোলি। ১৭ বছরের এই কিশোর ইতোমধ্যে ‘EGG BOY’ বা ‘ডিম বালক’ নামে পরিচিত পেয়েছেন।

 

শুধু তাই নয়, এমন ঘটনার পর বিশ্বব্যাপী কনোলির প্রশংসা যেন থামছেই না। এবার তো রীতিমতো অস্ট্রেলিয়ার তরুণীরা তকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কানোলিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

 

ডেইলি মেইলের খবরে বলা হয়, গত মঙ্গলবার প্রতিবাদকারীরা অস্ট্রেলিয়ার মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে একটি সমাবেশে এসেছিলেন। সেখানে সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মন্তব্যের প্রতিবাদ জানান তারা। এই বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সে সব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ডিম বালক তোমাকে বিয়ে করতে চাই’।

Manual8 Ad Code

 

সিনেটরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। ছবি: ডেইলি মেইল

 

গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় রক্তাক্ত হয়ে উঠে মসজিদ। হামলায় নিহত হন ৫০ জন। আর এই হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। এর প্রতিবাদ জানিয়ে সিনেটরের মাথায় ডিম ভাঙেন কলোনি।

Manual7 Ad Code

 

আরো পড়ুন: বাইপাস সার্জারি শেষে ভাল আছেন ওবায়দুল কাদের

 

মেলবোর্নের মোরাবিনে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে। সিনেটরের ডিম ভাঙার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

Manual3 Ad Code

এদিকে উইল কনোলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় ৪৯ লাখের বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ দান করেছে এই তহবিলে। এছাড়া বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল কনোলির পাশে দাঁড়িয়েছে।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code