জেদ্দায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনুস্যলেট জেনারেল কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

 

কনস্যুলেট প্রাঙ্গণে ২৬ মার্চ ভোর ৫টায় (ঢাকার স্থানীয় সময় সকাল ৮টা) একযোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। ঠিক ওই সময় ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জেদ্দা অঞ্চলে অবস্থানরত চার প্রবাসী মুক্তিযোদ্ধাকে কনস্যুলেটের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

 

 

পরবর্তীতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের প্রথম ভাগের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সন্ধ্যায় জেদ্দার ক্রাউন প্লাজা হোটেলে বিদেশি অতিথি ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিদের সম্মানে রিসিপশন পার্টির আয়োজন করা হয়। কনসাল জেনারেল এ সময় লেজার-শোসহ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশি অতিথিদের নিয়ে কেক কাটেন এবং স্বাগত বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

 

তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সর্বশেষ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

অনুষ্ঠানে সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের কূটনীতিক ও ব্যবসায়ীগণ, মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code