কুড়িগ্রামে রিচার্জ বন্ধে দুর্ভোগে বাংলালিংক গ্রাহকরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: কুড়িগ্রামে মোবাইল অপারেটর বাংলালিংকের গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছে। এখানকার মোবাইল রিচার্জ এর দোকানগুলোতে বাংলালিংকের রিচার্জ বন্ধ থাকায় গত প্রায় একমাস ধরে হাজার হাজার বাংলালিংক গ্রাহক দুর্ভোগে রয়েছে।

Manual2 Ad Code

বাংলালিংক গ্রাহক ও একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায় ডেইলি বাংলাদেশকে বলেন, একজন বাংলালিংকয়ের মোবাইর গ্রাহক। ব্যক্তিগত মোবাইল নম্বরটি হচ্ছে বাংলালিংক। এই নম্বরটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমি ব্যবহার করি। কিন্তু গত প্রায় ৩ সপ্তাহ যাবৎ রিচার্জ করতে না পারায় আমি দুর্ভোগে পড়েছি।

Manual6 Ad Code

স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মমিনুল ইসলাম বলেন, আমার প্রয়োজনীয় কথা বলতে বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। কিন্তু বাংলালিংকে রিচার্জ সেবা না পাওয়ায় বিকাশ থেকে রিচার্জ করে চলছি। এতে আমার সমস্যা হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ একটি মোবাইল অপারেটরের গুরুত্বহীন ব্যবস্থাপনায় ধিক্কার জানিয়েছেন।

ফুলবাড়ী বাজারের মোবাইল রিচার্জ ব্যবসায়ী জামান মিডিয়া সেন্টারের নুরুজ্জামান বলেন, কুড়িগ্রামে বাংলালিংকের রিচার্জ ডিলার না থাকায় তারা ৩ সপ্তাহ ধরে রিচার্জ বন্ধ করেছে। এতে রিচার্জের দোকানগুলোতে অসংখ্য বাংলালিংক গ্রাহক রিচার্জ করতে ফিরে যাচ্ছে। এই অবস্থা কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রামের সর্বত্র বিরাজ করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code