পুলিশের ইফতার মাহফিলে দেশ-দশের কল্যাণে দোয়া

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ফরিদপুর পুলিশের বার্ষিক ইফতার শুক্রবার সন্ধ্যায় হয়েছে। ইফতার শুরুর আগে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাতে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়।

Manual2 Ad Code

জেলার পুলিশ লাইনস্ এর মাঠে প্যান্ডেল টানিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, রোজা সংযমের মাস। রোজা মানুষের মনে আত্মশুদ্ধি ঘটায়। ইসলামে এ মাসের ফজিলত নানাভাবে বর্ণণা করা হয়েছে। এ মাসের নাজিল হয়েছে পবিত্র কোরআন শরিফ। রোজা পালনের মাধ্যমে আমরা আমাদের মনের কালিমা দূর করি এবং শান্তির পথের সন্ধান করি।

Manual1 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের এসপি মো. জাকির হোসেন খান।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দয়ারা জজ মো. সেলিম মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের অতিরিক্ত ডিসি রোকসানা রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুর রশিদ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code