এমপির সঙ্গে ইফতারে আনন্দিত প্রতিবন্ধীরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সংবাদদাতা বরিশাল :: পটুয়াখালীতে সোমবার শের-ই-বাংলা পাঠাগারে দুঃস্থ-প্রতিবন্ধীদের নিয়ে ইফতার হয়েছে। এর আয়োজন করেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটি। এসময় স্থানীয় এমপির সঙ্গে ইফতার করতে পেরে প্রতিবন্ধীরাও আনন্দিত হয়েছে বলে জানিয়েছে তারা।

এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের এমপি মো. শাহজাহান মিয়া, ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনি, সংগঠনের সভাপতি বাদল ব্যানার্জী, সাধারণ সম্পাদক মো. শাহীন তালুকদার প্রমুখ।

Manual7 Ad Code

আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক স্বপন ব্যানার্জী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ শ্রমিকলীগের নেতারা। দোয়া ও ইফতারে অংশ নেয় শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধীরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code