বিদ্যুতের প্রি-পেইড মিটারে হয়রানি প্রতিরোধে কমিটি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সংবাদদাতা খুলনা :: খুলনায় প্রি-পেইড মিটারে দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন করেছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’।

Manual5 Ad Code

সোমবার দুপুরে নগরীর বিএমএ ভবনের সেমিনার কক্ষে ‘প্রি-পেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ, সমাধানে ওজোপাডিকোর নেই কোন উদ্যোগ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, বিএমএর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, নারীনেত্রী শামীমা সুলতানা শেলু, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, জেলা নিসচা’র সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা প্রেস কাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ.এম আলাউদ্দিন প্রমুখ।

এ সময় গ্রাহকদের কাছ থেকে নেয়া দুইশ কোটি টাকার রিবেট ফেরত দেয়া, সফটওয়ার জটিলতা দূর করা, মিটার ভাড়া না নেয়া, ভ্যাট জটিলতা দূর করা, মিটার লক হয়ে গেলে বিনা পয়সায় সচল করে দেয়া, প্রি-পেইড গ্রাহকদের হয়রানি বন্ধ করা, ‘নো ট্রেস’ বিলের নামে পুরনো অন্যের বিল বর্তমান গ্রাহকদের ওপর চাপিয়ে না দেয়ার আহবান জানানো হয়।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। যেসব এলাকা নতুন করে প্রি-পেমেন্ট মিটারিংয়ের আওতায় আসছে সেসব এলাকার বাসিন্দাদেরও আন্দোলনে সম্পৃক্ত করা হবে। কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, লিফলেট বিতরণ, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code