নিজের চরিত্রেই অভিনয় শবনম ফারিয়ার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

হঠাৎ পত্রিকার পাতায় খবর আসে, অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করছেন। খবরটি দেখে তাঁর এক ভক্ত মুষড়ে পড়েন। ফারিয়াকে ফেসবুকে আনফলো করে দেন ওই ভক্ত। ঘণ্টাখানেক পর তিনি স্বাভাবিক হন এবং ঘোষণা করেন, এক মাসের মধ্যে বিয়ে করবেন তিনিও।

Manual2 Ad Code

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার জীবনের এই গল্পটি বেশ মজার। এটি নিয়েই এবার তৈরি হচ্ছে ভাইয়ের প্রথম প্রেম নামে একটি নাটক। নাটকটিতে শবনম ফারিয়া নিজে তাঁর চরিত্রটিতে অভিনয় করছেন। তিনি বলেন, ‘আমার বিয়ের খবর শুনে ওই ভক্ত এমন কাণ্ড করেছেন, তা জানতাম না। আমার নিজের চরিত্রটি আমাকে করার প্রস্তাব দেন পরিচালক। যেহেতু বাস্তবে আমাকে নিয়ে গল্প, তাই করতে রাজি হয়েছি। বিষয়টি বেশ মজারও। বাস্তবে আমার প্রতিদিনের রুটিনই দেখানো হবে সেখানে। আমার রোজকার শুটিং, পরিবার ও ফ্যানদের সঙ্গে সময় কাটানোর বিষয়টি থাকছে নাটকটিতে।’

Manual5 Ad Code

নাটকটি পরিচালনা করছেন আবদুল্লাহ আল মুক্তাদির। গত বৃহস্পতিবার ঢাকায় শুটিং শুরু হয়েছে নাটকটির। এতে ভক্তের চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। ঈদের চতুর্থ দিন আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code