কর্তৃত্ববাদের নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা প্রতিনিধি: বক্তব্যে রাশিয়া ও চীনের মতো দেশগুলোর নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মিত্র রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার শক্তিশালী করার আহ্বান জানান।

Manual3 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের উত্থানের নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, গণতান্ত্রিক দেশগুলোকে বাণিজ্য ও পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদের নীতির বাস্তবায়ন করতে হবে।গতকাল কানাডার রাজধানী অটোয়ায় থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বক্তব্যে সমমনা গণতান্ত্রিক দেশগুলোর উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে না এলে অন্য শক্তিগুলো হস্তক্ষেপ করবে। সময়ের চাহিদা মেটাতে সমমনা গণতান্ত্রিক, বড় অর্থনীতির দেশ হিসেবে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।’
তিনি বলেন, ‘আমরা ভুল পথে চলা ব্যক্তি বা সংগঠনগুলোকে শুধু দূরে সরিয়ে দেয়া, শাস্তি দেয়া কিংবা আলাদা করতে পারি না। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা শুধু এটুকু বলতে পারি না যে, আমরা চাই আমাদের কোম্পানিগুলো সুনির্দিষ্টভাবে চীন থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কেনার পরিমাণে লাগাম টানুক।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code