মক্কা-মদিনার নতুন খতিব ও ইমাম হলেন যারা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

রিয়াদ, ১৩ অক্টোবর – পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নতুন খতিব ও ইমামদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন খতিবরা আগে থেকেই ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। পুরাতন ইমামদের থেকে নতুন খতিব নিয়োগের পাশাপাশি নতুন করে ইমামও নিয়োগ দেয়া হয়েছে।

গত শনিবার (১২ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন ওয়াশশারিফাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়।

সৌদি বাদশাহর নির্দেশে মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস- সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

কাবা শরিফের নতুন খতিব

কাবা শরিফের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন ২ জন। তারা হলেন-

> শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ।
> শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি।

Manual6 Ad Code

এ দুই ইমাম দীর্ঘদিন ধরে কাবা শরিফের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

Manual3 Ad Code

কাবা শরিফের নতুন ইমাম

কাবা শরিফের ইমাম হিসেবে নতুন একজনকে নিয়োগ দেয়া হয়েছে। আর তিনি হলেন-

> শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি।

শায়খ দাউসারি কয়েক বছর আগে রমজান মাসে তারাবিহ নামাজ পড়ানোর জন্য কাবা শরিফের তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে তিনি বিভিন্ন ওয়াক্তের ইমামতির দায়িত্ব পালন করবেন।

Manual4 Ad Code

মদিনার নতুন খতিব

কাবা শরিফের পাশাপাশি মদিনার মসজিদে নববিতে একজনকে নতুন খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছেন। তিনি হলেন-

> শায়খ ড. আহমদ বিন তালিব হুমাইদ।

Manual4 Ad Code

শায়খ তালিব আগে থেকেই মসজিদে নববিতে বিভিন্ন ওয়াক্তে ইমামকি বরে আসছিলেন।

মদিনার নতুন ইমাম

মসজিদে নববিতে দুইজন নতুন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন-

> শায়খ ড. আহমদ বিন আলী হুজাইফি।
> শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না।

এদের মধ্যে শায়খ আহমদ বিন আলি হুজাইফি মদিনা শরিফের প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান। তারা উভয়েই বেশ কয়েক বছর ধরে মসজিদে নববিতে রমজানের তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code