‘নির্বাচনে কারচুপি’, বিক্ষোভের মুখে পদত্যাগ বলিভিয়ার প্রেসিডেন্টের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বিতর্কিত পুনর্নির্বাচনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। খবর বিবিসির।

Manual7 Ad Code

 

২০শে অক্টোবরের নির্বাচনে ‘সুস্পষ্ট কারচুপি’র প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রবিবার নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়।

Manual1 Ad Code

 

বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ঢেলে সাজানোর পর মোরালেস পর্যবেক্ষকদের এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছেন এবং নতুন নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছেন।

 

তবে রাজনীতিবিদ, পুলিশ এবং বলিভিয়ার সেনাবাহিনী ইভো মোরালেসকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে। এ সপ্তাহের শুরুতে তার সমর্থকদের অনেকের ওপর হামলা হয়েছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।

 

টেলিভিশনে দেয়া এক ভাষণে মোরালেস বলেছেন, তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন যেন তারা হামলা ও ভাঙচুর বন্ধ করে।

 

ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা এরই মধ্যে পদত্যাগ করেছেন।

 

Manual1 Ad Code

এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা পথে নেমে আসে এবং আনন্দ মিছিল করে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code