নয়াসড়ক মসজিদের মিনার ধসে আহত দুই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নগরীর নয়াসড়ক জামে মসজিদের প্রবেশপথের মিনার অপসারণকালে ধসে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ সময় একটি বিদ্যুতের পোলও হেলে পড়েছে সড়কে।  সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াসড়ক জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। এজন্য প্রবেশপথের মিনার অপসারণ করা হচ্ছে। সকালে সিটি কর্পোরেশনের একটি বুলডোজার তা অপসারণে কাজ করছিল।

 

তখন আকষ্মিকভাবে মিনারটি সড়কের দিকে ধসে পড়লে সড়ক দিয়ে যাতায়তকারী দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের তাক্ষণিক তাদের পাশ্ববর্তী উইমেন্স মেডিকেল পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

এদিকে সড়কে ধ্বংস স্তুপ পড়ে থাকায় মীরবক্সটুলা-শাহীঈদগাহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ৭’টি ইউনিট সেখানে পৌঁছে ধ্বংসস্তুপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি আহতদেরও দেখে এসেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code