স্মার্টফোন কিনলে পেঁয়াজ ফ্রি!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

পেঁয়াজের ঝাঁঝে আগে চোখে পানি আসত। এখন দাম শুনেই অশ্রু গ্রন্থি সক্রিয় হয়ে উঠে। এমন অবস্থায় ব্যবসায়ীরাও নিচ্ছেন সুযোগ। পণ্য বিক্রিতে পেঁয়াজ নিয়ে অদ্ভুত কৌশল নিচ্ছেন তারা।

Manual2 Ad Code

ভারতের তামিলনাড়ুর এক মোবাইল ব্যবসায়ী ঘোষণা দিলেন তার দোকান থেকে স্মার্টফোন কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি! ওই দোকানের নাম এসটিআর।

দোকান মালিক সারাভানা কুমার দাবি করেন, তার এই আইডিয়ার ফলে বিক্রি বেড়েছে। গত সপ্তাহে শুরু হওয়া এই অফারের কারণে আরও বেশি ক্রেতা তার দোকানে আসছে।

Manual7 Ad Code

 

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে তিনি বলেন, ‘সাধারণত আমি দিনে মাত্র তিন থেকে চারটি মোবাইল বিক্রি করি। তবে ঘোষণার পরে গত দুদিনে বিক্রি বেড়েছে। দিনে ১০টি মোবাইল হ্যান্ডসেট, আবার কখনো তারও বেশি বিক্রি করতে পেরেছি।’

 

Manual1 Ad Code

তিনি জানান, মোবাইল কিনে গ্রাহকরা নিজেদের ইচ্ছে মত ছোট বা বড় পেঁয়াজ নিতে পারবেন।

 

Manual6 Ad Code

এদিকে ভারতের এক স্থানীয় সমিতি ঘোষণা দিয়েছে, হেলমেট পরে বাইক চালালেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে এক কেজি পেঁয়াজ। সড়ক চলাচলে সচেতনতা বাড়াতে এই পন্থা বেছে নিয়েছে তারা। কলকাতার রাস্তায় এমন দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code