নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

মোঃ সুলতান, নবাবগঞ্জ (দিনাজপুর) :

দিনাজপুরের নবাবগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ২৭৫ জন শিক্ষার্থী ও ২৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ করেন।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউ,পি চেয়ারম্যান সায়েম সবুজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code