রায়গঞ্জে করতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

টি.এম কামরুজ্জামান লাবু রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

Manual3 Ad Code

সিরাজগঞ্জে রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের চরপাড়া করতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, অত্র এলাকার প্রবীণ মাতব্বর মোঃ বরাদ আলী, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহ আলম সরকার, জুড়ান আলী সেখ সহ অত্র এলাকার ৫ শতাধিক মানুষ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ৩৮ ফুট দৈর্ঘ্যের এ ব্রিজটি নির্মাণে ৩০ লাখ ৯৪ হাজার ৯’শ ৭২ টাকা বরাদ্দ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দে উদ্বেলিত অত্র এলাকার মুরুব্বী বরাদ আলী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ব্রিজটির অভাবে সরাইদহ, সরাই চরপাড়া, মোজাফ্ফরপুর সহ ৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে দিনাতিপাত করে আসছিল। তিনি আরও জানান, করতোয়ার উত্তর পাড়ে প্রায় দেড় হাজার বিঘার ফসলী মাঠের ফসল আনা নেয়ার ক্ষেত্রে চরম কষ্ট ভোগ করতে হতো অত্র এলাকার কৃষকদের। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্রিজটি নির্মাণ হলে অত্র এলাকার শত শত বছরের ভোগান্তি দূর হবে। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code