আটলান্টিক সিটিতে ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার বহুজাতিক কমিউনিটির সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
                                                                                        আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আগামী ১৯ ডিসেম্বর , বৃহস্পতিবার, সন্ধ্যা ছয়টায় যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ২৪২৫, আটলান্টিক এভিনিউতে অবস্থিত  এক্সপ্রেস অটো  সেন্টারে  আটলান্টিক সিটিতে বসবাসরত বহুজাতিক কমিউনিটির সভা অনুষ্ঠিত হবে।
     সভায়  আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের জাতীয় ও আটলান্টিক সিটির স্থানীয় নির্বাচনে বহুজাতিক কমিউনিটির করনীয় বিষয়াদি সম্পর্কে আলোচনা, আটলান্টিক সিটিতে  সবার জন্য ব্যবহার উপযোগী একটি কমিউনিটি সেন্টার স্থাপন,প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সুন্দর আগামী নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন সহ বহুজাতিক কমিউনিটির কল্যাণে  কমিউনিটি নেতৃবর্গের সুচিন্তিত মতামত পেশ ও তারই আলোকে সিদ্ধান্ত গ্রহনের লক্ষ্যে এই সভা আহবান করা হয়েছে।

এই সভার উদ্যাক্তারা কমিউনিটির বৃহওর স্বার্থে কমিউনিটি  নেতৃবর্গকে উক্ত সভায় যোগ দিয়ে    তাঁদের সুচিন্তিত মতামত পেশ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code