মাগুরায় জলবায়ু পরির্বতনে প্রতিরোধমূলক প্রকল্প প্রদর্শন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মাগুরা প্রতিনিধি:

Manual1 Ad Code

এক লিটার পেট্রোল এবং এক লিটার পানির তরল অবস্থা থেকে ছোট পা¤প মটর ব্যবহার করে বাস্পায়িত করে যে পরিবেশবান্ধব মিথেন গ্যাস তৈরী হবে তা দিয়ে অনায়েশে পাঁচ সদস্যে একটি পরিবারে এক সপ্তাহের জ¦ালানীর যোগান হবে। এমনই একটি জ¦ালানী প্রকল্পের উদ্ভাবন করেছেন মাগুরা বেরইল নাজির আহমেদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষাথী মুন্সী নাঈম রিজর্ভী। এই শিক্ষার্থী জানান,মাত্র ৩৫০ টাকা খরচ করলে এ ধরনের জ¦ালানী সাশ্রয় ও পরিবেশ বান্ধব প্রকল্প বানানো যাবে।
৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করেছে মাগুরা সদর উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সদর উপজেলার জুনিয়র গ্রুপে মাধ্যমিক স্কুল গুলো এবং সিনিয়র শাখায় বেশকটি কলেজ অংশগ্রহন করেছে।
এবার বিজ্ঞান মেলার প্রতিপাদ্য বিষয় “ জলবায়ু পরিকর্তনের চ্যালেজ্ঞ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি ।
কলকারখানার বর্জ্য সংগ্রহ করে তা বিশেষ প্রক্রিয়ায় রুপান্তর করে জ¦ালানী দ্রব্যতে তৈরী করেছে জগদল সম্মিলনী মাধ্যমিক স্কুলের তিন ছাত্রী। এছাড়া নজর কেড়েছে কলকারখানার কারনে পানি দূষন রোধে দুধ মল্লিক স্কুলের নবম শ্রেনীর ছাত্রী প্রিয়ন্ত্রীর পানি দূশন রোধ প্রকল্প।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্তে মেলায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান।
বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রানালয়ের পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code