ফকিরহাটে কৃষকদের মাঝে কম্বাইন হারভেষ্টার ও রিপার মেশিন বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ফকিরহাট (বাগেরহাট) :
করোনা দুর্যোগের কারনে ছুটি থাকলেও কার্যক্রম থেমে নেই ফকিরহাট কৃষি বিভাগের। কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার দুপুর ১২টায় কৃষকদের মাঝে ১টি হারভেষ্টার ও ২টি রিপার মেশিন বিতরণ করেন। শ্রমিকের স্বলপতায় যাতে কৃষকদের সমস্যা না হয় তার জন্য ধান কর্তন ও ধান মাড়াই এর জন্য উক্ত মেশিন বিতরণ করা হয়। কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদসুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, বিপুল কুমার মন্ডল. দেবদাশ বালা প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code