শুভ বড়দিন উপলক্ষে মুজিবনগরে চলছে প্রস্তুতি, অপরদিকে মেহেরপুরে প্রস্তুতি সম্পন্ন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
মুজিবনগর প্রতিনিধঃ মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে রোমান ক্যথলিক চার্চ অব বাংলাদেশ, এজি মিশন চার্চ, প্রেস ব্রিডিয়াম চার্চসহ সকল চার্চের আওতাধীন আনুমানিক ৫ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীর বসবাস। ভবরপাড়া, বল্লভপুর, আনন্দবাস, রতনপুর, জয়পুর, নাজিরাকোনা, তারানগর, মানিকনগর প্রতিটা গ্রামের খৃষ্টান সম্প্রদায় প্রতি বছর ২৫ ডিসেম্বর এলেই মেতে ওঠে শুভ বড়দিন উৎসবে।
 আর প্রতি বছরের ন্যায় এবছরেও শুভ বড়দিন উৎসব সফল ভাবে সম্পুন্ন করতে চলছে সকল ধরনের প্রস্তুতি।
এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে,মুজিবনগর উপজেলার বিভিন্ন গির্জাগুলোতে করা হচ্ছে ব্যাপক আলোকসজ্জা। বড়দিনের দেখার মত সবচেয়ে দর্শনিয় স্থান হচ্ছে বেহসতি আদলে তৈরি গোসালা ঘর। যেখানে দুই হাজার বছর আগে জন্ম নিয়েছিলো যিশু খ্রিষ্ট। তাছাড়া মা মেরীর আবাসস্থলটি তৈরি করা কাজ চলছে। আজকে রাতের ভিতর সেগুলো সব সম্পূন্ন হবে বলে যানিয়েছে আয়োজকরা।সাজানো হচ্ছে নানা রঙে।
শুভ বড়দিন উপলক্ষে ২৪ তারিখ রাতে উপাসোনা করা হবে ২৫ তারিখ সকাল বিভিন্ন গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code