কুষ্টিয়া ভেড়ামারায় গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া :
“গোদ রোগে যতœ নিলে, বিকলঙ্গতা থেকে মুক্তি মেলে” স্লোগান কে সামনে রেখে ১দিনের কর্মশালায় লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ও এসেন্ড প্রকল্প, ইউকেএইডের আর্থিক ও কারিগরী সহায়তায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা হাসপাতাল কনফারেন্স রুমে গোদ রোগের উপর সামাজিক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুরুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা সহকারী কৃষি অফিসার আল মামুন, ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহা: খলিল উল্লাহ্, সমাজ সেবা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা সিদ্দীকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল সরকার, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডেন্টিস্ট ডা. শাহ কামাল সবুজ, মেডিকেল অফিসার ডা. সুবাসিস শাহা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code