দুর্গাপুরের ছেলে ওসি শিপন ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

দুর্গাপুর (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছেলে মনসুর আহমেদ শিপন তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন এবং ভালো কাজের স্বীকৃতিসরুপ তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

এ উপলক্ষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) সহ অন্যান্য পুলিশ এর উর্দ্ধতন কর্মকর্তাগন এ সম্মাননা প্রদান করেন। শিপন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও ই-পুলিশিং এ ময়মনসিংহ জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

ওসি শিপন বলেন, নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠান সাথে পালন করলে অবশ্যই তার স্বীকৃতি পাওয়া যাবে। আমি আমার উপর অর্পিত সকল দায়িত্বই নিষ্ঠার সাথে পালন এবং পুলিশ ডিপার্টমেন্ট এর সম্মান অক্ষুন্ন রাখতে সকলের সাথে মিলেমিশে কাজ করে থাকি। এ ধারা অব্যাহত রাখতে সকলে আমার জন্য দোয়া করবেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code