ভারত-পাকিস্তান-আফগানিস্তানে তীব্র ভূমিকম্প

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। এরই মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল। জানা গেছে, ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে।

Manual5 Ad Code

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

Manual3 Ad Code

দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।

Manual4 Ad Code

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এব ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code