সৌদিতে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

Manual2 Ad Code

শনিবার সকালে মদিনা থেকে জেদ্দায় আসার পথে জান্নাতুল বাকি মসজিদের সামনে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতদের নাম সাজ্জাদ (২৬) ও মেহজাবিন ফাহিম (২৪)। আহতরা হলেন মতিউর রহমান (৩০), হানিফা (২৪) ও সেলিম (৩৪)।

নিহত সাজ্জাদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে এবং ফাহিম বন্দরের সালেহনগর এলাকার ভূঁইয়া বাড়ির (হাজী বাবা সালেহর মাজার সংলগ্ন)সালাউদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

নিহত ও আহতরা জেদ্দায় একটি মাছের মার্কেটে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

Manual7 Ad Code

মুছাপুর ইউপি সদস্য খলিলুর রহমান জানান, বন্দরের বাজুরবাগ গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ, পিচকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম, মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, ধামগড় ইউপি জাঙ্গাল গ্রামের মতিউর রহমান ও সালেহনগর ভূঁইয়া বাড়ি এলাকার সালাউদ্দিনের ছেলে মেহজাবিন ফাহিম তিন বছর আগে মাছের আড়তে কাজ নিয়ে সৌদি আরবে যান। মাছের বকেয়া টাকা আনতে একটি পাজেরো গাড়ি নিয়ে শনিবার জেদ্দা থেকে মদিনায় যান। পরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে জান্নাতুল বাকি মসজিদ এলাকায় গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ (২৬) ও ফাহিম নিহত হন। এ সময় ওই গাড়িতে থাকা মতিউর রহমান, হানিফা ও সেলিম নামে ৩ জন আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code