জৈন্তাপুর পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

জৈন্তাপুর (সিলেট):
সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট ডৌডিক এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধেঁর উপর গড়ে উঠা অবৈধ প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লুসি কান্ত হাজং উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ,কে এম নিলয় পাশা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সরকার, রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান, রাজস্ব সার্ভেয়ার সোহানুর রহমান, ইলেক্টিশিয়ান বেলাল হোসেন, জৈন্তাপুর মডেল থানার এস আই মোঃ আজিজুর রহমান, এএসআই রায়হান কবির, নিজপাট ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, ইউপি সদস্য হাজী ফয়জুল হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান প্রমূখ। উচ্ছেদ অভিযানে ছোট বড় আদা-পাঁকা প্রায় ৩০টি দোকান ঘর উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান পরবর্তী সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়।
এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সরকার জানান, প্রশাসনের নির্দেশে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার ডৌডিক এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ের ক্রমে জৈন্তাপর উপজেলার অন্যান্য এলাকার গড়ে উঠো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি জানান, উচ্ছেদকৃত জায়গার উপর বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) লুসি কান্ত হাজং বলেন, প্রশাসনের উপরের নির্দেশে সারা দেশের ন্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করা হয় এবং স্থপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। মুলত: পানি উন্নয়ন বোর্ডের জায়গায় উচ্ছেদ অভিযান করা হয় এখানে আমি শুধু আইনগত সহায়তা করেছি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code