শোভা হত্যাকারীর বিচার দাবীতে গাংনীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

মেহেরপুর:

Manual4 Ad Code

মেহেরপুর জেলা জাতীয় পার্টির ( জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আব্দুল হালিমের জ্যেষ্ঠ কন্যা রাজবিন হুসনা শোভার হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করে গাংনী বাজার কমিটিসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এ সময় উপস্থিত ছিলেন,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,প্যানেল মেয়র নবীরুদ্দীন,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ সর্বস্থরের মানুষ।

উল্লেখ্য,জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিমের কন্যা শোভা রাজবিন হুসনাকে তার স্বামী রবিউল ইসলাম ঢাকার একটি ভাড়া বাসায় কয়েক মাস আগে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলাম আদালতে ইতোমধ্যে স্বীকারোক্তি দিয়েছে। এ হত্যার একমাত্র আসামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code