রোগী ভর্তি করবেন না, দেখবেন না এই অমানবিকতা মেনে নেয়া যাবে না – কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনা ভাইরাসকে ছোয়াঁচে ব্যাধি উল্লেখ করে বলেছেন, মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি অনেক হাসপাতালে রোগী চিকিৎসা নিতে গিয়ে হসপিটালে ভর্তি হতে পারছেনা, ডাক্তররা তাদের ঠিকমত দেখছেনা এটা অত্যন্ত দূঃখজনক। তিনি চিকিৎকদের অনুরোধ করে বলেন, চিকিৎসা মহান পেশা এটা সেবামূলক পেশা। অপনাদের মানবতা নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কে করোনা রোগে আক্রান্ত আর আক্রান্ত নয় সেটাও শনাক্ত করার দায়িত্ব আপনাদের। রোগীকে হসপিটালে ভর্তি করবেন না, রোগী দেখবেন না এই ধরণের অমানবিক বিষয় মেনে নেয়া যায়না, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, যেকোন রুগী চিকিৎসা নিতে গেলে তাকে প্রথমিকভাবে দেখুন শনাক্ত করুন সে কোন ধরণের রোগে আক্রান্ত তাকে সেইভাবে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিন। পাশাপাশি তিনি বেসরকারী হাসপাতালের চিকিৎসকদের নিশ্চুপ না থেকে দেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রশাসকের সভাকক্ষে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরী সভায়’ যোগ দেওয়া আগে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ ডাক্তারদের উদ্দ্যেশে এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code