শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে অসহায় ও দরিদ্রদের ব্যক্তিদের চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত করেছে শিবগঞ্জ আদর্শ হাসপাতাল। বৃহষ্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার তারাপুর সাহাপাড়া বাজারে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তারাপুর দাখিল মাদ্রসার সুপার মোহা. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহা. বাবর আলী ও পরিচালক আব্দুল মজিদ। সকাল ১০টা থেকে শুরু হয়ে চিকিৎসাসেবা চলে বিকাল ৪ টা পর্যন্ত। এসময় প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শিবগঞ্জ আদর্শ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ-আল-মাসুম ও ডাক্তার মামুন-অর-রশিদ।
শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহা. বাবর আলী জানান, সাধারণ ও অসহায় মানুষের সেবা করার জন্য আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন। আমরা হাসপাতাল করেছি মানুষের সেবা করার জন্য। তাই সকলে সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code