নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

দৃঢ় হোক বন্ধন,থাকুন কাছাকাছি, স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক” এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত। গতকাল সোমবার সংগঠনের সভাপতি জনাব দুদু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরীর পরিচালনায় নিউইয়র্কের বস্কস এর বাংলাবাজারস্থ নীরব রেষ্টুরেন্ট এর পার্টি হলে উক্ত সভা অনুষ্টিত হয়।এতে বক্তব্য রাখেন আমেরিকার কলম্বাস খ্যাত বিশিষ্ট মুরুব্বি কমিউনিটি লিডার জনাব আব্দুল বাছির খান, বক্তব্য রাখেন সংঘটনের সিনিয়র সহ সভাপতি কমিউনিটি লিডার জনাব আবুল কালাম আজাদ,সহ সভাপতি খসরু আহমেদ,সমাজ কল্যান সম্পাদক শাহিন আহমেদ চৌধুরী,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ লিটন আলী,জুয়েল চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আবু হানিফা, মুহিবুর রহমান,মো.সোহেল মিয়া প্রমূখ। আগামী রমজান মাসে বাংলাদেশে অন্তত ২১ টি জামে মসজিদে ইফতার সামগ্রী প্রদান,নিউয়র্কে নবীগঞ্জবাসীর সমন্নয়ে ইফতার পার্টি ও সকল সদস্যবৃন্দের বার্ষিক চাঁদা ও ফান্ডরাইজিংয়ের জন্য সংঘটনের একাউন্টে প্রতিজনে ২০০ ডলার জমা করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।পরিশেষে সকল সদস্যবৃন্দ এক চা-চক্রে মিলিত হন। উল্লেখ্য যে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক এর অন্যতম সদস্য নবীগঞ্জ উপজেলার কুর্শী গ্রামের নিউইয়র্ক প্রবাসী মো: সোহেল মিয়া সম্প্রতি পুত্র সন্তানের বাবা হওয়ায় তিনি সকল কে মিষ্টিমূখ করান। এবং নবজাতকের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code