লন্ডনে বিডিয়া স্পর্টের উদ্যাগে অনুষ্ঠিত হল বাউল ফিউশন মেগা কনসার্ট ২০১৯

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গানের অনবদ্য সৃষ্টি বাউল গান।আর এই বাউল গানকে বিলেতের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় বাউল ফিউশন মেগা কনসার্ট। বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দা নাসিমা কুইন এর মিডিয়া স্পট এর আয়োজনে এবং আম্মাজান এন্টারটেইনমেন্ট হল এর সহযোগিতায় গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হোটেলের বলরুমে বাউল সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কায়া, শিল্পী সাজ্জাদনুর রোজি সরকার, মোঘল এবং সৈয়দা নাসিম কুইন । বাউল সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পীদের বিশেষ করে পল্লী কবি জসীম উদ্দীন, আব্দুল আলীম,শাহ আব্দুল করিম, দুরবীন শাহ, আরকুম শাহ, এ কে আনাম, লালন শাহ, কাজী নজরুল ইসলামসহ গুনীশিল্পীদের গান পরিবেশন করেন শিল্পীরা। দর্শকরা বিমোহিত চিত্তে আবহমান বাংলার বাউল গান উপভোগ করেন। আগামী ৩০ ডিসেম্বর সোমবার বার্মিংহামে পরবর্তি বাউল ফিউশন মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code