আক্কেলপুরে সড়ক প্রশস্ত :সুবিধা বঞ্চিত পথচারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট):
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরকে যানজট মুক্ত করতে পথচারীদের চলাচল নির্বিঘœ করার জন্য পৌর সদরের রাস্তাটি প্রশস্ত করণ করা হলেও অবৈধ যান চলাচল ও রাস্তার উপর চালকরা যত্রতত্র বিভিন্ন যানের ষ্ট্যান্ড গড়ে তুলেছেন যার ফলে আক্কেলপুর, জয়পুরহাট ও বগুড়া চলাচলের যাত্রিবাহী বাসসহ অনেক ছোট বড় গাড়ি আটকে গিয়ে ছোট-বড় যানজটের সৃষ্টি হয় হাসপাতাল গেটের সামনে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস গামী মানুষ, বিভিন্ন যানের যাত্রী সাধারণ ও গাড়ির চালকদের ভোগান্তির মধ্যে পড়ে হচ্ছে প্রতিনিয়ত।
সরজমিনে দেখা গেছে, আক্কেলপুর পৌর সদরের গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার উপর সিএনজি, ব্যাটারী চালিত ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্সাভ্যান, মটর সাইকেল, সাইকেল ও রাস্তার উপরে বিভিন্ন স্থানে বিভিন্ন মালামালের পসরা বসিয়ে তাদের স্ব-স্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এতে আক্কেলপুরে প্রধান সড়কে যানজট লেগেই থাকে সব সময়। আর এতে করে বেড়ে চলেছে জনদূর্ভোগ। সেই সাথে ঘটেই চলছে ছোট বড় সড়ক দূর্ঘটনা। দূর্ঘটনার কারণে কিছু দিনের ব্যবধানে পঙ্গুুত্ব বরণ করতে হয়েছে কয়েকজন পথচারীকে। আবার অনেক স্থানে বিভিন্ন যানের অবৈধ স্ট্যান্ড গড়ে তুলার কারণে সেই সব যানের চালকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদা। আর তাদের দৌরাত্মে লাগাম টানতে নেই স্থানীয় প্রশাসনের কার্যকরী কোন পদক্ষেপ।
অবস্থাদৃষ্টে পথচারীরা বলছেন, এ যেন নিয়তির লেখা, খন্ডন করা কারো পক্ষে সম্ভব নয়। এ অবস্থা থেকে পরিত্রানের কোন পথ নেই কি? এসব সমস্যা সমাধানে কি কোন সৎ ও নিষ্ঠাবান কর্তা বা কর্তাগণ নজর দিবেন?
তারা আরও বলেন, সড়কের ওপর গাড়ি রাখার ফলে এখানে সব সময় যানজট লেগে থাকে। শুনেছি সরকার সড়কে অবৈধ পার্কিংয়ের ব্যাপারে আইন করেছে কিন্তু আক্কেলপুরে এই আইনের প্রয়োগ দেখছি না। প্রশাসন সব কিছু দেখেও যেন নিঃচুপ হয়ে বসে আছে।
সড়কের উপর অবৈধ ভাবে গাড়ির স্ট্যান্ড ও পার্কিংয়ের বিষয়ে চালকদের কাছে জানতে চাইলে তারা বলেন, সড়কের ওপর গাড়ি রাখলে আপনার সমস্যা কি? গাড়ি রাখার বিকল্প কোনো জায়গা নেই। তাই সড়কের ওপর গাড়ি থাকবে। প্রশাসনের কোন সমস্যা হয়না আর আপনাদের কেন এতো সমস্যা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code