সুন্দরবন মেহেরআলীর চরে সার বোঝাই জাহাজ আটকে গেছে, ১৪ ক্রু উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
শরণখোলার সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মেহেরআলীর চর এলাকায় শুক্রবার ভোরে এমভি নিউ পারভিন-২ নামের একটি সার বোঝাই লাইটার জাহাজ আটকে গেছে। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা ওই জাহাজে থাকা ১৪ জন ক্রুকে উদ্ধার করেছে।
কোষ্ট গার্ডের পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেঃ বিএন ইমতিয়াজ আলম জানান, ডুবোচরে আটকে জাহাজটি কাত হয়ে আছে। জাহাজে থাকা ১৪ জন ক্রু এখন নিরাপদে আছেন। উদ্ধার হওয়া ক্রুরা হলেন, -গোপালগঞ্জের মোঃ জামাল হোসেন, নড়াইলের হাসান শেখ, মানিক হোসেন, ইমাম হোসেন, মাকিবুল ইসলাম, হারূন মোল্লা, সালমান মোল্লা, উজ্জল হোসেন, কিশোরগঞ্জের আরাফাত হোসেন, চট্টগ্রামের শাহাদাত হোসেন, -ফেনীর জাহাঙ্গীর, ফরিদপুনের রবিন শেখ, মাদারীপুরের রাকিবুল ইসলাম ও মুন্সিগঞ্জের আরিফ হোসেন। দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজটি মালিক পক্ষ উদ্ধারের প্রস্তুতি নিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code