চাকুরী সরকারীকরণের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

কুষ্টিয়া :
মুজিব বর্ষে হাইস্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী সরকারী করণের ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট খোলা চিঠি প্রেরণ করেছে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল ।
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলের লিখিত সুত্রে জানা গেছে, আমরা বেসরকারি হাই স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারী। আমরা শিক্ষক ও কর্মচারী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি। আমরা দেশের হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া করিয়ে থাকি। যারা লেখাপড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে এবং দেশ সেবায় আত্মনিয়োগ করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে দেশের সকল প্রাইমারী স্কুল জাতীয়করণ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আবার তারই সুযোগ্য কন্যা ও ৪ বারের সফল প্রধানমন্ত্রী আপনি শেখ হাসিনা বাপের উত্তরসুরী হিসাবে সম্প্রতি দেশের সকল প্রাইমারী স্কুল গুলো জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। দেশবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। হাইস্কুল ও কলেজের সকল শিক্ষক ও কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে আগামী মুজিব বর্ষে আপনার কাছে জোর দাবী জানাই সেই দিন শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষনা দিয়ে তাদের মুখে হাসি ফুটাবেন বলে আমরা অধীর আগ্রহে থাকলাম।
রোহিঙ্গারা মিয়ানমারের কোন মৌলিক অধিকার না পাওয়ার কারণে (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) তাদের মধ্যে কোন শিক্ষা সংস্কৃতি কিছুই ছিল না, ফলে তারা বিশৃঙ্খল জীবন যাপন করতে বাধ্য হত। যার কারণে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। নিন্দিত জাতি হিসেবে পৃথিবীতে তারা পরিচিতি পেয়েছে। বর্তমানে আপনি তাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে মহানুভবতার পরিচয় দিয়ে “মানবতার মা” উপাধি পেয়েছেন। যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনার কাছে বিনীত অনুরোধ করি বঙ্গবন্ধুর কন্যা হয়ে সারা পৃথিবীর মানুষ আজ আপনাকে মানবতার মা বলে ডাকেন, সেই মানবতার ছোঁয়ায় মুজিব বর্ষে দেশের সকল হাই স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা দিন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code