সৌদিতে ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন গ্রিন বাংলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সৌদি সেন্টারের অন্যতম রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এমবিএস ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকার্স ক্লাবকে ১৭ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি টিম গ্রিন বাংলা ক্রিকেট ক্লাব।

শুক্রবার দুপুর ১টায় অ্যাসোসিয়েশনের ৩ নম্বর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে গ্রিন বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে বাদল ও মোস্তফার উড়ন্ত সূচনায় ১৮ ওভারে ২০০ রান করতে সক্ষম হয় গ্রিন বাংলা।

 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাইফুল বাদল। এ ছাড়াও বাবু ৩৮ মোস্তফা ২৮ রান করেন। বল হাতে ইন্ডিয়ান স্ট্রাইকারসের নাস্থার পুথান ২ টি, ফেনিল, আনিস ও সাজেথ ১টি করে উইকেট নেন। ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রান করে ইন্ডিয়ান স্ট্রাইকারস।

Manual4 Ad Code

বল হাতে গ্রিন বাংলার আইয়ুব সুমন ৩টি, রায়হান মোল্লা ও বাপ্পি ২টি এবং সজিব ও রিয়াজ ১টি করে উইকেট নেন। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় সাইফুল বাদল। টুর্নামেন্ট সেরা হন গ্রিন বাংলার আইয়ুব সুমন, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান গ্রিনবাংলার দলপতি আনোয়ার রিয়াজ, টুর্নামেন্ট সেরা বোলার হন ইন্ডিয়ান স্ট্রাইকার্সের ফেনিল আনন্দ কুলাই।

Manual4 Ad Code

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে বলে মনে করেন গ্রিন বাংলা ক্রিকেট টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।

জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসে মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলাম।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code