হংকংয়ে মেডিকেল টিম পাঠিয়েছে চীন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হংকংয়ে মেডিকেল টিম পাঠিয়েছে চীন। সাতজন স্বাস্থ্য কর্মকর্তা চীনের মূল ভূখণ্ড থেকে হংকংয়ে পৌঁছেছেন। কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার জন্য চীন থেকে ৬০ জনের একটি টিম হংকংয়ে যাওয়ার কথা রয়েছে।

ওই টিমের সাতজনকে প্রথমধাপে হংকংয়ে পাঠানো হয়েছে। কোভিড-১৯ সংক্রমণে হংকংয়ের সঙ্গে চীনের কর্মকর্তাদের সহযোগিতার এটাই প্রথম উদ্যোগ। সম্প্রতি হংকংয়ে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে।

Manual1 Ad Code

এদিকে, হংকংয়ের স্থানীয় কাউন্সিলররা বলছেন যে, চীন হয়তো নজরদারির উদ্দেশ্যে হংকং থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করতে যাচ্ছে। এই উদ্দেশ্যেই তারা মেডিকেল টিম পাঠিয়ে থাকতে পারে।

তবে হংকং কর্তৃপক্ষ এ ধরনের সম্ভাবনার গুঞ্জন নাকচ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী দলগুলোর সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত ৩০ জুন চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস হয়। তারপর থেকেই পরিস্থিতির অবনতি ঘটেছে।

Manual2 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের ফলে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর বেইজিংয়ের প্রভাব আরও বাড়ছে। এতে হংকংয়ের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Manual4 Ad Code

নতুন এই আইনে বিচ্ছিন্নতা দাবি, কেন্দ্রীয় চীন সরকারের বিরোধিতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জাতীয় সুরক্ষা বিপন্ন করতে বিদেশিদের সঙ্গে জোট বাঁধা এই চারটি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

 

আইনটি মূল ভূখণ্ডের চীনা কর্মকর্তাদের প্রথমবারের মতো হংকংয়ে কাজ করার অনুমতি দিয়েছে। হংকংয়ের স্থানীয় আইন ও সম্প্রদায়ের পাশাপাশি বিদেশি নাগরিকদের ওপরও প্রভাব বিস্তারের ক্ষমতা পেয়েছে বেইজিং। এই আইনে হংকংয়ের কোনও অভিযুক্তকে চীনের মূল ভূখণ্ডে প্রত্যপর্ণের বিধান রাখা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code