চীনে ফুড ফেস্টিভ্যালে সেরা বাংলাদেশি স্টল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

চীনের প্রাচীন রাজধানী খ্যাত হুবেই প্রদেশে উহান শহরে অবস্থিত হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যালে ১৫টি দেশের মধ্যে বাংলাদেশি স্টল আনুষ্ঠানিকভাবে সেরা হয়েছে।

Manual1 Ad Code

সম্প্রতি হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সেক্রেটারি গাও চি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আমরা বাংলাদেশি’ কমিউনিটির সভাপতি পোস্ট ডক্টরাল ফেলো ড. মোহাম্মদ শরিফুল ইসলাম। ফেস্টিভ্যাল সার্বিক সহযোগিতায় ছিলেন পিএইচডি গবেষক মো. মোজাম্মেল হোসেন।

Manual4 Ad Code

খাবার ও অন্যান্য আয়োজনে ছিলেন পিএইচডি ও মাস্টার্স গবেষক মোহাম্মদ হারুনর রশিদ, বীর জাহাঙ্গীর সিরাজী, আশরাফুজ্জমান শাহ, মো. ইসরাফিল হোসেন, রুবেল রানা, ইশাতুর নাঈম, নাইমা হোসেন, জহুরা তাহসিনসহ আরও অনেকে।

Manual6 Ad Code

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে সাজানো হয় স্টলগুলো। এর মধ্য ছিল বিফ ও চিকেন খিচুড়ি, বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি ও দেশীয় খাবার। প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র।

বাংলাদেশ, চায়না, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, কোরিয়াসহ ১৫টি দেশের ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code