অজ্ঞান শ্রমিককে সাহায্য করলেন সামি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনা ভাইরাসের কারণে অসহায়-দুস্থদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। প্রত্যেক দেশেই একই অবস্থা। তাই অসহায়-দুস্থদের সহায়তা করছে বিত্তশালীরা। ভারতের পেসার মোহাম্মদ সামিও অসহায়-দুস্থদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন। তার বাসার সামনে একজন ব্যক্তি খিদের জ্বালায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাকে সাহায্য করেছেন সামি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম লাইভে তার সতীর্থ স্পিনার যুজভেন্দ্রা চাহালের সঙ্গে আলাপকালে ঘটনার বর্ণনা দেন সামি। তিনি বলেন, ‘রাজস্থান থেকে সেই শ্রমিক এসেছিলেন। ফিরবেন বিহারে। যা লক্ষেèৗ থেকেও অনেক দূরে। হাতে কোনও টাকা ছিল না। ঘরের সিসিটিভি ক্যামেরায় দেখলাম খিদের যন্ত্রণায় এক ব্যক্তি অজ্ঞান হয়ে আমার বাড়ির দরজার সামনে পড়েন। আমি খাবার দিলাম। যতটা সম্ভব সাহায্য করলাম।’

Manual3 Ad Code

সামি আরও বলেন, ‘এখানে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা এই পরিস্থিতিতে খুব বিপদে আছেন। হাইওয়ে আমার বাড়ির কাছেই। দেখতে পাচ্ছি, লোকজন খুব কষ্টে রয়েছেন। সাহায্য করছি যতটা পারছি।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code