অরুয়াইল টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিট এর শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

এম মনসুর আলী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)  :

Manual7 Ad Code

সরাইল উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত ‘অরুয়াইল টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিট থেকে ৩ মাস ও ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আব্দুল সাত্তার বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে এ সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। ট্রেনিং ইন্সটিটিট এর প্রতিষ্ঠাতা পরিচালক মো.বাশার আহমেদের সভাপতিত্বে এবং আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয় কলেজের ফিজিক্যাল টিচার রফিকুল ইসলামের দক্ষ ও শৈল্পিক উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান।  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ  ইকবাল হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার জোবাইর আহম্মদ রানা প্রমুখ।পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code