আটোয়ারীতে প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আটোয়ারী (পঞ্চগড়) ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর বাস্তবায়নে , নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিএমজেড এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠির ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন ( প্রসপেক্ট) প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাশেদুল আলম লিটন। প্রসপেক্ট প্রকল্পের এলাকা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল তারিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন প্রমুখ। অবহিতকরণ সভায় কর্ম এলাকা মির্জাপুর, তোড়িয়া, আলোয়াখোয়া, রাধানগর, বলরামপুর ও ধামোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ১২ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজ সংগঠনের কমিউনিটি পর্যায়ের ৫ জন এবং সাংবাদিক সহ মোট ৫৫ জন অংশ গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code