আরো চারটি ভারতীয় ভিসা সেন্টার চালু হচ্ছে আজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

Manual5 Ad Code

বাংলাদেশি ভিসা প্রার্থীদের সুবিধার জন্য আরো চারটি ভারতীয় ভিসা সেন্টার চালু হচ্ছে আজ শনিবার। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও সাতক্ষীরায় আজ চারটি ভিসা সেন্টার চালু হচ্ছে। এর আগে গত ৬ জানুয়ারি ঠাকুরগাঁও এবং বগুড়ায় দুটি ভিসা সেন্টার চালু হয়।

হাইকমিশন সূত্রে আরো জানা গেছে, প্রান্তিক ও দূরবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসা পাওয়া আরো সহজ করার লক্ষ্যে এসব ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। এতোদিন বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু ছিল। নতুন এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫টিতে।

বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু এবং প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করতে ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন বলে সম্প্রতি ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে সহযোগিতা করছে ভারতীয় স্টেট ব্যাংক।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code