‘নির্বাচন সঠিক না হলেও’ সংসদে বিরোধী দল হতে চায় জাপা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। তবে তিনিই আবার জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালনের ইচ্ছা ব্যক্ত করেছেন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি ঠিক জানি না, নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী। যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে, আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়।’

Manual1 Ad Code

পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।’

Manual7 Ad Code

এবারের সংসদে কম আসন পাওয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে, সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code