ইতালিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বাংলাদেশে প্রায় তিন সপ্তাহ সাংগঠনিক সফর শেষে করে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু রোমে ফিরেছেন।

 

টানা তিন সপ্তাহে ঢাকায় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করে ব্যস্ত সময় পার করেন তারা। এরপর গত ১৬ মার্চ সকালে রোমে ফিরলে প্রিয় নেতাদের কাছে পেয়ে ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

 

পরে ১৮ মার্চ সন্ধ্যায় ইতালি আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিস্থ ফুড অব রোমা রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক মতবিনিমিয় সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, আব্দুর রউফ ফকির, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার, লুৎফুর রহমান সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালি, যুবলীগ ইতালি শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, রোম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, পান্নু খান, যুবনেতা শাহাদাত হোসেন রনি, মহিউদ্দিন তপদার, রুহুল আমিন হাওলাদার, শেখ রাসেল, সাইদুর রহমান, শেখ রাসেদ প্রমুখ।

Manual1 Ad Code

এ সময় নেতা-কর্মীরা বলেন, আপনারা দেশে গেলে আমরা অনেকটা অবিভাবকহীন হয়ে পড়ি। আপনারা ফিরে আসায় আমরা প্রাণ ফিরে পেয়েছি। তারা আরও বলেন, আওয়ামী লীগের এখন সুদিন। খেয়াল রাখবেন, কোনো জামায়াত-বিএনপির এজেন্ট যেন চাইনিজ খাবারের বিনিময়ে অঙ্গসংগঠনের পদ না নিতে পারে।

 

Manual7 Ad Code

এ সময় মহান স্বাধীনতা দিবস পালনের ব্যাপারেও আলোচনা হয়। এদিকে বেশ কয়েকজন নেতা জানান, ভাই যাই বলেন জাহাঙ্গীর ফরাজী এবং এম এ রব ভাই রোমে না থাকলে অনেকটা প্রাণহীন হয়ে যাই। তাদের মত কর্মীবান্ধব নেতাদের আগামী দিনে নেতৃত্বে দেখতে চাই।

 

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code