ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ইতালিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবনধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রোববার সকালে ইতালির সিসিলিয়ান শহর রাভানুসায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর আবর নিউজের।

Manual8 Ad Code

ভবনধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা রোববার তিনজনের মরদেহ উদ্ধার করেন। সোমবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এ পর্যন্ত জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরও দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code