এক টাকায় ইফতার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এক টাকার ইফতার সামগ্রী দিচ্ছে ‘ইয়ুথ স্কয়ার বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Manual3 Ad Code

সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ‘ইয়ুথ স্কয়ার বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এমন আয়োজন করেছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোহাগোজ্জামান বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। গত রমজানেও একদিন এই কর্মসূচি করেছিলাম। এ বছর চাঁদা তুলে সংগঠনের সদস্যদের নিয়ে পুরো রমজানে ইফতার সামগ্রী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Manual1 Ad Code

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনী ও খেজুর। প্রতি প্যাকেট এক টাকার বিনিময়ে দেয়া হলেও সেই টাকা দিয়েই আবার ঈদের সময় সুবিধাবঞ্চিতদের মধ্যে জামা-কাপড় বিলি করা হবে বলে সংগঠনটির সদস্যরা জানিয়েছেন।

Manual3 Ad Code

এদিকে মাত্র এক টাকায় ইফতার সামগ্রী পেয়ে বেশ খুশি অসহায় সুবিধাবঞ্চিত মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code